সহীহ বুখারী (আরবি: صحيح البخاري) একটি প্রসিদ্ধ হাদীস বিষয়ক গ্রন্থ। এর পূর্ণ নাম, الجامع الصحيح المسند المختصر من أمور رسول اللّٰه صلى اللّٰه عليه و سلم وسننه وأيامه [আল-জামি আস-সহীহ আল-মুসনাদু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি]। আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মতে, এটি কুতুব আস-সিত্তাহ অর্থাৎ হাদীস বিষয়ক প্রধান ছয়টি গ্রন্থের অন্যতম। ইমাম বুখারি মুহাম্মাদের বাণীসংবলিত এই গ্রন্থটি সংকলন করেছেন।[১] জামিউল কামিল সংকলনের পূর্বে এই গ্রন্থটিকে ইসলামী বিধি-বিধান বিষয়ে কোরআনের পরে সবচাইতে নির্ভরযোগ্য প্রামাণ্য গ্রন্থ হিসেবে বিবেচনা করা হতো।
- Teacher: HM Talha
- Teacher: Darul Uloom