তাজবীদ জানা সত্ত্বেও তিলাওয়াত করার সময় কি ঠিকঠাক হচ্ছে কি না এমন সন্দেহ আসে? এর ফলে কুরআন তিলাওয়াত ব্যাহত হচ্ছে? তাহলে, “আরব লাইট”  নাজেরা কোর্সটি হতে পারে খুবই উপযোগী।এখানে অভিজ্ঞতা সম্পন্ন উস্তাযার অধীনে নাজেরা ও মশক করানো হবে ইনশাআল্লাহ।

কোরআন সঠিকভাবে পড়তে জানা বা কোরআনের তাজবীদ জানা কুরআনের হক গুলোর মধ্যে প্রথম পদক্ষেপ। আমরা যারা মুসলিম পরিবারের জন্মগ্রহণ করেছি আমাদের সবারই কম বেশি আশা থাকে কোরআনকে সঠিকভাবে তেলাওয়াত করা বা আরেকটু বেশি মুখস্ত করার। কিন্তু ছোটবেলা যতটুক তেলাওয়াত শিখেছি সেটা দিয়ে অনেকেই কনফিডেন্টলি নিজেরা পড়তে জানি না। অথচ, কোরআন তেলোয়াত এবং হিফজের জন্য কিছু নিয়ম ভালোভাবে জানা খুব জরুরী। এসমস্ত বিষয় নিয়ে আমাদের কোর্স। 

শুধু নিয়মকানুন নয়, অসুস্থ হলে চিকিৎসা করার মাধ্যমও ইসলামে বর্ণিত আছে, আলহামদুলিল্লাহ। এই চিকিৎসা পদ্ধতি, যাতে ইসলামী শারিয়াহ মানা হয়, তাকে রুকইয়াহ বলে। ৬টি ভিন্ন ভিন্ন রোগের কখন, কিভাবে, কতদিন রুকইয়াহ করতে হবে, তা নিয়ে ১.৫ মাসের “রুকইয়াহ শারইয়াহ কোর্স”, যাতে উস্তাদ হিসেবে আছেন রুকইয়াহ সাপোর্ট বিডির এডমিন, মাওলানা আব্দুল্লাহ আল-মাহমুদ।