মুসলমানদের জন্য যাকে অনুসরণ করা জরুরী, তাঁর জীবনী জানা কি আবশ্যক নয়? তাই পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়ায় আগমন এর পূর্বে শুরু করে যাবতীয় সমস্ত ইতিহাস – ঘটনা নিয়ে ১ বছরের “সীরাহ কোর্স “। 

সময় স্বল্পতা, সংশয় কিংবা আর্থিক অসংগতি; কারন যাইহোক ইলম অর্জন যেন থেমে না থাকে তাই ৬ মাসের সম্পূর্ণ ফ্রি কোর্স “সামা’আত কোর্স”। এই কোর্সে কোনো হাদিয়া ব্যতিত আমাদের দারস শোনার সুযোগ দেওয়া হয়। কোর্স শেষে কেউ চাইলে পরীক্ষার ফি পরিশোধের মাধ্যমে আমাদের একাডেমিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ইনশা আল্লাহ।