কোরআন মাজীদ মহান আল্লাহর পবিত্র বাণী। এটি মানুষের প্রতি আল্লাহ তায়ালার এক বিশেষ নেয়ামত। এটি হলো পূর্ণাঙ্গ জ্ঞান ভান্ডার। এতে যেমন তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদাত ইত্যাদি বিষয়ে বর্ণনা রয়েছে, তেমনি পার্থিব জীবনের প্রয়োজনীয় নানা জ্ঞান-বিজ্ঞানের সুস্পষ্ট ইঙ্গিত ও নির্দেশনা রয়েছে। এজন্য একজন ফরাসি পন্ডিত যথার্থই বলেছেন, “আল-কোরআন বিজ্ঞানীদের জন্য একটি বিজ্ঞান সংস্থা, ভাষাবিদদের জন্য এক শব্দকোষ, বৈয়াকরণ দের জন্য এক ব্যাকরণ গ্রন্থ এবং বিধানের জন্য এক বিশ্বকোষ।
তাই আল-কোরআন হালকাভাবে পাঠ করলেই চলবে না। বরং একে খুবই গুরুত্ব সহকারে তেলাওয়াত করতে হবে। এর মর্মার্থ তাৎপর্য উপলব্ধি করতে হবে। কুরআনে বর্ণিত বিষয়াদি সম্পর্কে গভীরভাবে চিন্তা ও গবেষণা করতে হবে।
আল্লাহ তা’আলা বলেন, “তবে কি তারা কোরআন সম্বন্ধে অভিনিবেশ সরকারের চিন্তা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ?” (সূরা মুহাম্মদ আয়াত- ২৪)
অন্য একটি আয়াতে আল্লাহ তা’আলা বলেন, “এটি কল্যাণময় কিতাব, যা আমি আপনার প্রতি নাযিল করেছি যাতে মানুষ এর আয়াতসমূহ অনুধাবন করে এবং বোধশক্তিসম্পন্ন ব্যক্তিগণ (এ থেকে) উপদেশ গ্রহণ করে।” (সূরা সা’দ আয়াত- ২৯)
আল্লাহ তা’আলা আরও বলেন, “নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, অতএব কোন উপদেশ গ্রহণকারী আছে কি?” (সূরা আল-কামার আয়াত- ২২)
বর্তমানে আমাদের ধারাবাহিক তাফসীর শুনি কোর্স এ রেজিস্ট্রেশন চলছে।
কোর্সে ভর্তির যোগ্যতা
তিলাওয়াতের প্রাথমিক জ্ঞান থাকলে যে কোন মানুষ এই কোর্সে ভর্তি হতে পারে।
পুরুষ/মহিলা/তৃতীয় লিঙ্গ যে কেউ ভর্তি হতে পারবেন।
ক্লাসের সময়
সোমবার ও বুধবার রাত ৯টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) ইনশাআল্লাহ
ক্লাসের মাধ্যম
GOOGLE MEET এর মাধ্যমে ক্লাস পরিচালনা করা হবে ইনশাআল্লাহ
তাফসীর কোর্স
Price range: ৳ 1,500.00 through ৳ 3,000.00
জানুয়ারি সেশনে ভর্তির শেষ তারিখ 25 জানুয়ারি 2025
জুলাই সেশনে ভর্তির শেষ তারিখ 30 জুন 2025
জানুয়ারি সেশন অথবা জুলাই সেশন উভয়ের জন্য
ভর্তি ফি গ্রুপের সাথে : ১৫০০ টাকা
ভর্তি ফি একক ভাবে : ৩০০০ টাকা
মাসিক ফি গ্রুপের সাথে: ৫০০
মাসিক ফি একক ভাবে: ২০০০ টাকা


পর্যালোচনা
There are no reviews yet.