সম্পূর্ণ কোর্সটিতে ইসলামের জরুরী বিষয় সম্পর্কে ধারণা দেয়া হবে। এই কোর্সে তাজবীদ, আক্বীদা, ফিক্বহ, দাওয়াহ এবং ইলম অর্জনের ও ইসলামের যাবতীয় হুকুম আহকাম শেখানো হবে।
‘‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’’ [সূরা আলাক : ১]
কুরআন পড়ে খতম দেওয়া মুসলমানদের জন্য ফরয কারণ এর মাধ্যমে আমরা আল্লাহ-এর আরো নিকট আসতে পারি । শুধু তাই নয়, কুরআন পড়ার সময় মনে এক অন্য ধরনের শান্তিও অনুভব করা যায়।
আমাদের হাদিসে এটা স্পষ্ট করে বলা হয়েছে, যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করবে, তাকে একটি নেকি প্রদান করা হবে। প্রতিটি নেকি হচ্ছে দশটি নেকির সমান। আমরা যদি সাধারণত কুরআন পাঠ করে দশটি করে নেকী কামাই করতে পারি তাহলে রমজান এর মতো পবিত্র মাসে আরো কতো পেতে পারি?
‘‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। [সুনান আত-তিরমিযি:২৯১০]
রমজান এর মাসে কুরআন পড়লে স্বাভাবিক সময়ের চেয়ে অধিক সওয়াব হয়, যা হয়তো আমরা সারা বছর পড়লেও হবে না।
‘‘যে ব্যক্তি কুরআনের একটি হরফ পাঠ করে, তাকে একটি নেকি প্রদান করা হয়। প্রতিটি নেকি দশটি নেকির সমান। [সুনান আত-তিরমিযি:২৯১০]
রমজান এর মাসে কুরআন পড়লে স্বাভাবিক সময়ের চেয়ে অধিক সওয়াব হয়, যা হয়তো আমরা সারা বছর পড়লেও হবে না।
আল্লাহ সর্ব শ্রেষ্ঠ এবং দয়ালু তাই আমাদের পবিত্র মাহে রমজানে হাজার থেকেও বেশি পুণ্য কামানোর জন্যে এমন অনেক উপায় রেখেছেন তিনি। তাই আপনাদের সাহায্য করার জন্যে আরব লাইট অনলাইন মাদরাসা, নিয়ে এসেছে কুরআন শিক্ষা কোর্স। এই কোর্স-এর ক্লাসগুলো নেওয়া হবে জুম্ প্ল্যাটফর্মে।
❒ কোর্সের আলোচ্য বিষয়-
⦿ ঈমান কী? ঈমান ভঙ্গের কারণ।
⦿ আল্লাহর পরিচয়। আল্লাহ’র গুণবাচক নামের গুরুত্ব ও ফযিলত।
⦿ তাওহীদের রোকন, প্রকার ও শর্ত।
⦿ ফেরেশতা জ্বীন ও শয়তানের পরিচয়।
⦿ আল্লাহর কিতাব আল-কুরআনের প্রতি বিশ্বাস।
⦿ কুরআন তিলওয়াত শেখার গুরুত্ব ও ফযিলত।
⦿ আরবি হরফ পরিচিতি ও মুখস্ত।
⦿ রিসালাত— নবি রাসূলদের পরিচয়
⦿ তাকদিরের প্রতি বিশ্বাস।
⦿ আখিরাতের প্রতি ঈমান, কবর, কিয়ামত দিবস, জান্নাত ও জাহান্নাম সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা।
⦿ আল ওয়ালা ওয়াল বারা সংক্রান্ত আলোচনা।
⦿ কুফর সংক্রান্ত সংক্ষিপ্ত আলোচনা এবং তাকফিরের ক্ষেত্রে সতর্কতা।
⦿ আহলে সুন্নাহ ওয়াল জামাআহর পরিচয় এবং বৈশিষ্ট্য।
⦿ পবিত্রতা কী? পবিত্রতার গুরুত্ব ও প্রয়োজনীয়তা।পবিত্রতা অর্জনের উপায়।
⦿ সালাতের ফরজ-ওয়াজিব ও সুন্নতসমূহ, সালাত ভঙের কারণ, সালাত সংক্রান্ত অত্যাবশকীয় কিছু মাসআলা।
⦿ সালাতে পঠিত কয়েকটি সূরা মুখস্ত —
• সূরা আল ফাতিহা,
• সূরা আল ইখলাস,
• সূরা আন নাস,
• সূরা আল ফালাক,
• সূরা আল কাউসার, এবং
• সূরা আন নাছর।
⦿ সালাতে পঠিত কিছু দুআ মুখস্ত-
• সানা,
• তাশাহুদ,
• দুআয়ে মাছুরা,
• দুআয়ে কূনুত।
⦿ সাওম বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা।
⦿ যাকাত বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা।
⦿ আখলাক বিষয়ক আলোচনা।
⦿ পর্দা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা।
⦿ মুআমালাত এবং মুআশারাত বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা।
⦿ মুমিনের দৈনন্দিন কার্যক্রম।
⦿ গুনাহ পরিত্যাগ করা।
⦿ সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধের গুরুত্ব


পর্যালোচনা
There are no reviews yet.